রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

কারামুক্তি দিবসে প্রধানমন্ত্রীকে আ’লীগের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ।

রবিবার (১১ জুন) দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। এসময় আওয়ামী লীগের দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102