বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

দেবীগঞ্জে

নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে অর্থদন্ড

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২৪৫ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার দেবীগঞ্জে  নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির দায়ে অর্থদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (০৭ জুন) পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় ও উপজেলা প্রশাসন, দেবীগঞ্জ এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জানাযায়, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ০২(দুই) টি দোকানের মালিককে ৬,০০০/-(ছয় হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং ২৮৪.০০(দুইশত চুরাশি) কিলোগ্রাম নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামাল বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত, দেবীগঞ্জ এর মালখানায় সংরক্ষণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি), দেবীগঞ্জ মো: গোলাম রব্বানী সরদার মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। মোবাইল কোর্ট পরিচালনাকলে দেবীগঞ্জ থানার একদল  পুলিশ সদস্য সার্বিকভাবে সহযোগিতা করেন। প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102