শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

টিকা দেয়ার যে কর্মসূচি প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন সেটা ঐতিহাসিক: তোফায়েল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৭৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, ভোলা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, করোনাকালীন সময়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপগুলো নিয়েছেন তা শুধু বাংলাদেশে নয়, দেশের বাইরেও প্রশংসিত হয়েছে।

তিনি বলেন, পৃথিবীতে খুব কম দেশেই আছে বিনা পয়সায় নাগরিকদের কোভিড টিকা দেয়া হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের গরীব দু:খি মানুষের কথা চিন্তা করে প্রত্যেককে বিনামূল্যে টিকা দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। সেখানে আমাদের কারো কোন টাকা দিতে হয়নি।বিনা টাকায় টিকা দেয়া হয় এটা একটা ঐতিহাসিক ঘটনা। এমনকি বাংলাদেশের বাজেটে কেভিড টিকার জন্য অনেক টাকা বরাদ্দ করা হয়েছে। বিভিন্ন দেশ থেকে টিকা আসছে। টিকা দেয়ার যে কর্মসূচি প্রধানমন্ত্রী নিয়েছেন এটা অত্যন্ত ঐতিহাসিক এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রশংসিত।

রবিবার সকালে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে করোনায় ক্ষতিগ্রস্ত ও নিন্ম আয়ের অসহায় দুস্থদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা নগদ অর্থ ও বিশেষ উপহার বিতরণ অনষ্ঠানে ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী অর্থনীতিতে সাফল্য এনেছেন। আমাদের প্রবৃদ্ধি ভালো হয়েছে। ব্যবসা-বাণিজ্য কোনটাই ক্ষতিগ্রস্ত হয়নি।মেহনতী মানুষজনকে প্রধানমন্ত্রী বার বার সাহায্য করছেন।  

কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম নকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102