মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

ঈদুল আজহায় ৫ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৫০০ এই পর্যন্ত দেখেছেন

মো. মনিরুজ্জামান, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে। স্থলবন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন। ইমিগ্রেশন চালু না থাকায় এ বন্দর দিয়ে শুধু পণ্য আমদানি-রপ্তানি হয়।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফা জামান জানান, সরকারি ছুটিতে সোনাহাট স্থলবন্দর দিয়ে পাঁচ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র ঈদুল আজহার আগের দিন ২০ জুলাই মঙ্গলবার থেকে শনিবার ২৪ জুলাই সাপ্তাহিক ছুটির দিন পর্যন্ত বন্দর দিয়ে উভয় দেশের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বন্ধের বিষয়টি পত্র দিয়ে দু-দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মশিউল আলম জানান, সরকারি ছুটিসহ আগামী ২০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। রোববার ২৫ জুলাই পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102