শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

কুয়েতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু

কুয়েত সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

কুয়েতের অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে দেশটির জিলিব আল সুয়েখ আব্বাসিয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকা কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রাজবাড়ি অগ্রখোলা গ্রামের মোহাম্মদ ইমরান অপর জন আসাদুল। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই।

নিহতের আত্মীয় সাইদুল জানান, ডিউটি শেষে রুমে ঘুমিয়ে ছিলেন তারা। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রচণ্ড কালো ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তারা মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের হিমাগারে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে পাঠানো হবে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102