মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের শক্তিশালী দল

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের জন‌্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লতা মন্ডলকে অধিনায়ক ও সোবহানা মোস্তারিকে সহ অধিনায়ক করে ১৪ সদস‌্যের দল তৈরি করা হয়েছে। যেখানে অনেকেরই রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা।

হংকংয়ে ১০ থেকে ২২ জুন পর্যন্ত এবারের এসিসি ইমার্জিং ওমেন্স এশিয়া কাপের আসর বসবে। প্রতিযোগিতায় অংশ নিতে ১০ জুন হংকং যাবে বাংলাদেশ।

৮ দলের এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, থাইল‌্যান্ড, হংকং, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া।

১২ জুন বাংলাদেশের প্রথম ম‌্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। একদিন পর বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। শেষ ম‌্যাচে ১৬ জুন বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ দল: লতা মন্ডল, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, রুবায়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার ও সাথী রাণী।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102