মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

অতি আত্মবিশ্বাসী হওয়ায় নৌকার পরাজয়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৪২ এই পর্যন্ত দেখেছেন

নৌকার প্রার্থীর জয়ের ব্যাপারে দলের নেতাকর্মীরা অতি আত্মবিশ্বাসী হওয়ার কারণেই এমন পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয় নিয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার (২৬ মে) গাজীপুর সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের ব্যাপারে জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের সামনে এসব কথা বলেন তিনি।

মোজাম্মেল হক বলেন, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ার কারণে তার মা জায়েদা খাতুনকে গুরুত্ব সহকারে নেয়া হয়নি। আমাদের দলের নেতাকর্মীরা অতি আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী হওয়ার কারণে যেভাবে গুরুত্ব সহকারে মাঠে কাজ করার দরকার ছিল, সেভাবে কাজ করেননি। এখানে একটা শৈথিল্যভাব ছিল।

তিনি আরো বলেন, আরেকটা বিষয় হলো, আওয়ামীবিরোধীরা ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীকে ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর দলের মধ্যে একটা অংশ তো বিরুদ্ধে ছিলই।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102