শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

ছাতকে মাইক্রোবাস শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৮৬ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব,ছাতকঃ ছাতক উপজেলায় করোনা মহামারীর কারনে ক্ষতিগ্রস্থ কর্মহীন দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ধারাবাহিকভাবে শ্রমিকের মাঝে বিতরণ করা হয়েছে। ৩য় পর্যায়ে গতকাল শুক্রবার বিকেলে জাউয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে জাউয়া   মাইক্রোবাস সমিতির ১৫৪ জনকে প্রধানমন্ত্রী’র খাদ্য সহায়তা আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়। সহায়তা বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মুরাদ হোসেন, ইউ পি সচিব কয়েছ মাহমুদ, প্যানেল চেয়ারম্যান আব্দুল হক, ইউপি সদস্য আব্দুর রহিম , আঙ্গুর মিয়া, আব্দুল কদ্দুস সুমন, কাজী রুমেলসহ শ্রমিকবৃন্দ ।উল্লেখ্য যে, প্রধানমন্ত্রীর সহায়তা প্রথম পর্যায়ে গত বৃহস্পতিবার শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ানে ছাতক মাইক্রেবাস সমিতির ১৪১ ও দ্বিতীয় পর্যায়ে শুক্রবার গোবিন্দগঞ্জ মাইক্রোবাস সমিতির ১৬৬ জন পরিবহন শ্রমিকের মাঝে সরকারী খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল তেল, লবন, আটা, চিনি, লাচ্ছা সেমাই, মুড়ি ও সাবান। এছাড়া দোলার বাজার মাইক্রোবাস সমিতির ৪০জন শ্রমিকদের মধ্যে মানবিক সহায়তা খাদ্য উপহার সামগ্রী দিয়ে সমাপ্ত হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102