সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

রাণীশংকৈলৈ

চাঁদাবাজি করার সময় ২ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

বিজয় রায়
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (২৪ম মে) হোসেনগাঁও ইউনিয়নের ডায়বেটিস মোড় সংলগ্ন  সিন্দরপুর আদিবাসী এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজি করার সময় ২ ব্যাক্তিকে আটক করে স্থানীয়রা।পরে থানা পুলিশকে খবর দিলে আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন  ইউসুফ খলিফার ছেলে মুন্না হাসান (৩৫) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে নুর মোহাম্মদ (৩৪) কে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছে।  দুজনে রাণীশংকৈল উপজেলার হোসেন গাঁও ইউনিয়নের সুন্দর পুর গ্রামের আদিবাসী আমিন মার্ডির বাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে অভিযান চালায় এ সময়ে তারা আমিন মার্ডির পরিবারের লোকজনকে  অবৈধ বাংলা মদের মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় এবং মামলা না দেওয়ার জন্য টাকা দিতে হবে বলে হুমকি দিয়ে ২৩ হাজার টাকা হাতিয়ে নেয় ।

ঐ সময় তাদের কথাবার্তা সন্দেহ হলে থানা পুলিশকে অবগত করেন ভুক্তভোগীরা । এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম(মন্ডল) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের ভুয়া ডিবি পুলিশ সেজে চাঁদাবাজির সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন চলমান রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102