সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

রাজধানীতে ১০২ কি.মি বেগে কালবৈশাখীর আঘাত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীতে ১০২ কিলোমিটার বেগে কালবৈশাখি ঝড় আঘাত হেনেছে। এসময় বজ্রসহ বৃষ্টিপাতও হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার পর এই ঝড় শুরু হয়, চলে প্রায় এক ঘণ্টা। সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার পরে আকাশে বজ্রমেঘের আনাগোনা বাড়তে থাকে আর সঙ্গে অস্থায়ী দমকা হাওয়া। আকাশ কালো হয়ে আসার মধ্যে ধীরে ধীরে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দাপটও বাড়ে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, পরিকল্পনা কমিশনের পেছনে ঝড়ে গাছ পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায় নি।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বিকাল ৫টা ৪০ মিনিটে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে সর্বোচ্চ ৭৪ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার রেকর্ড করা হয়। তবে এর পাঁচ মিনিট পর মৌসুমের সর্বোচ্চ কালবৈশাখী বয়ে যায় ১০২ কিলোমিটার/ঘণ্টা বেগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আবহাওয়া স্টেশনে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102