শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

২২ বিশ্ববিদ্যালয়ের

গুচ্ছের বি-ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বি ইউনিটে (মানবিক) উত্তীর্ণ হয়েছেন ৫৩ হাজার ২৯৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এতে সর্বোচ্চ নম্বর পেয়েছে ৯৩.২৫।

মঙ্গলবার রাত ৯টার দিকে এই ফলাফল প্রকাশ করা হয়।

বি ইউনিটে সর্বোচ্চ নম্বর ৯৩.২৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে সিসরাত জাহান। সিসরাত কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। তার পরীক্ষার কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

এছাড়া ৯০ এর উপরে নম্বর পেয়েছে ২ জন, ৮০ নম্বরের উপরে পেয়েছে ১০৩ জন, ৭৫ নম্বরের উপরে পেয়েছে ৩৪৫ জন, ৭০ নম্বরের উপরে পেয়েছে ৯৯১ জন, ৬৫ নম্বরের উপরে পেয়েছে ২৩৩৩ জন, ৬০ নম্বরের উপরে পেয়েছে ৪৮৪১ জন, ৫৫ নম্বরের উপরে পেয়েছে ৮৯৮৫ জন, ৫০ নম্বরের উপরে পেয়েছে ১৪৯৭০ জন, ৪৫ নম্বরের উপরে পেয়েছে ২২৫৮৩ জন, ৪০ নম্বরের উপরে পেয়েছে ৩১৭৩৬ জন, ৩৫ নম্বরের উপরে পেয়েছে ৪২০৪৫ জন এবং পাস মার্ক ৩০ এর উপরে পেয়েছে ৫৩২৯৬ জন।

এছাড়া এবারের বি ইউনিটের ৭ জন শিক্ষার্থীর পরীক্ষার খাতা বাতিল করা হয়েছে। গুচ্ছের ফলাফল gstadmission.ac.bd ওয়েবসাইটে দেখা যাবে।

এ ইউনিটে মোট আবেদন পড়েছিল ৯৬ হাজার ৪৩৪ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৯৪ হাজার ৬৪১ জন, অনুপস্থিত ছিল ১৭৯৩ জন। এছাড়া পাসের হার ৫৬.৩২ শতাংশ এবং অকৃতকার্য হয়েছে ৪৩.৬৮ শতাংশ।

প্রসঙ্গত, আগামী ২৭ মে বাণিজ্য (সি ইউনিট) এবং ৩ জুন বিজ্ঞানের (এ ইউনিটের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102