বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

রাণীশংকৈলে ধান ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

বিজয় রায়
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মে) দুপুরে রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভকরগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভকরগাঁও গ্রামের এক কৃষকের ধান কর্তন করতে যায় কয়েকজন শ্রমিক। এসময় ধান ক্ষেতের মাঝখানে গলিত লাশটি পরে থাকতে দেখে তারা বিষয়টি স্থানীয় লোকজন কে জানায় ও পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারনা ওই নারীকে মেরে বেশ কয়েকদিন আগে ফেলে রেখেছিল দুর্বৃত্তরা। সে কারনে শরিরের বেশিরভাগ অংশ গলে মাটির সাথে মিশে যায়। তার অংশ বিশেষ গলে যাওয়ায় চেনার কোন উপায় নেই বলে জানান তারা। তবে যারা এমন জঘন্য কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশাসনের প্রতি অনুরোধ জানান এলাকাবাসী।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, উদ্ধারকৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102