রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হলেন মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৪৯ এই পর্যন্ত দেখেছেন

পদোন্নতি পেয়ে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হয়েছেন মো. মোস্তাফিজুর রহমান। তিনি এ বিভাগে সচিব পদে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৯১ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন তিনি।

পরবর্তীতে মাঠ প্রশাসনের সকল স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কর্মকাল অতিবাহিত করেন। জননিরাপত্তা বিভাগের আগে ভূমি মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেছিলেন মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান ১৯৬৪ সালের ২৫ মে খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102