পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।
পুলিশ সুত্রে জানাযায়,, দুর্ঘটনায় আহত হয়েছেন মিনিবাসে থাকা প্রায় ৪০ জন যাত্রী। মঙ্গলবার ২৩ মে বিকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি মিনিবাসে তেতুলিয়া আসার পথে মাঝিপাড়া কমলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই উল্টে যায়। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই মিনিবাস। মিনিবাস উল্টে এখন পর্যন্ত মৃত্যু খবর পাওয়া যায়নি।
ঘটনায় আহত হয়েছেন মিনিবাসে থাকা শালবাহান এলাকার শাপলা (২০) সরর্দার পাড়ার আব্দুল গনি (৫০) সিপাই পাড়ার তুষার (৪০) বুড়িমুটকির ছলিম (৫৫) জিতেন চন্দ্র(৫৫) নামগছ রফিক( ৪৫) দৌলত পাড়ার অপু( ২৫) ডেমগছের হাসিবুল (৩০) মমিনপাড়ার সাইফুল (৬২)ধারাগছ এর রফিকুল (৪৫) সহ আরো অনেক যাত্রী।
মাঝিপাড়া শালবাহান রোড কমলা বাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই গাড়িটি বিকট শব্দে উল্টে যায়। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে তেতুলিয়া এবং পঞ্চগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করেন।
আঘাত গুরুতর থাকায় কয়েকজনকে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় তেতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেনের নেতৃত্বে হাইওয়ে পুলিশ। দুর্ঘঠনার পর থেকে গাড়ির চালক পলাতক রয়েছে।