শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

সরকার পতনের আন্দোলন ঘোষণা শিগগির

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৭৫ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি এখনো সরকার পতনের আন্দোলন শুরু করেনি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘শেখ হাসিনা যদি দাবি মেনে পদত্যাগ করেন তাহলে পতনের আন্দোলন শুরু করতে হবে না। আমরা জানি তিনি তা করবে না। আমরা শিগগির সরকার পতনের আন্দোলন ঘোষণা করব।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেলের সামনে অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পদযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

গয়েশ্বর বলেন, ‘আমাদের লড়াই ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমাদের লড়াই দেশের মানুষকে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য।

রাজপথে আন্দোলনের মাধ্যমে বিএনপি দাবি আদায় করে নেবে দাবি করে গয়েশ্বর বলেন, ‘আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন আদায় করে নেব। আমাদের দাবি একটাই, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে-এ লক্ষ্যে আমাদের ১০ দফা দাবি।

দশ দফার মূল কথা হচ্ছে- একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। আর বাকিগুলো হলো প্রাসঙ্গিক। আমরা এ সরকারের পদত্যাগ চাই। সংসদ বাতিল চাই। সরকারকে বলব-নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিন, যোগ করেন তিনি।

গয়েশ্বর বলেন, নিরপেক্ষ সরকার এসে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে। তাদের অধীনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আশা করবো আওয়ামী লীগও অংশ নেবে। জনগণ যাকে ভোট দেবে, তারাই সরকার গঠন করবে, আর তাতে আমাদের কোনো আপত্তি নেই।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102