বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

গ্রিসের জাতীয় নির্বাচনে ক্ষমতাসীনদের জয়

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

গ্রিসের জাতীয় নির্বাচনে বিশাল জয় পেয়েছে ক্ষমতাসীন কিরিয়াকোস মিতসোতাকিসের দ্য নিউ ডেমোক্রেসি পার্টি (এনডি)। খবর বিবিসির

রবিবার (২১ মে) অনুষ্ঠিত নির্বাচনে ৪১ শতাংশ ভোট পেয়েছে তারা। প্রধান প্রতিদ্বন্দ্বী বামপন্থী সিরিজা পার্টির ঝুলিতে গেছে মাত্র ২০ শতাংশ ভোট। নির্বাচনে কয়েক ডজন দল অংশ নিলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মিতসোতাকিস ও তার মধ্যম দক্ষিণপন্থী দল এনডির সঙ্গে সিরিজা পার্টির। বামপন্থী এ দলের নেতৃত্বে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

আনুষ্ঠানিকভাবে ঘোষিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, এনডি ১৪৬ আসনে জয় পেয়েছে। ৩০০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১ আসনে জয়। অর্থাৎ, একক সংখ্যাগরিষ্ঠতার জন্য দলটির প্রয়োজন আরও ৬ আসন। এ অবস্থায় একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে এনডিপ্রধানকে অন্য দলের সঙ্গে জোট বাঁধতে হবে অথবা নতুন নির্বাচন চাইতে হবে। তবে গ্রিসের নির্বাচনী আইন অনুযায়ী, প্রথম দফায় এগিয়ে থাকা দল দ্বিতীয় দফার নির্বাচনে অতিরিক্ত আসন (বোনাস সিট) পাবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102