শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিন্দার ঝড়

শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি বিএনপি নেতার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ দলের জনসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেয়ার ঘটনাকে কেন্দ্র রাজনীতিক মহলে ব্যাপক চর্চা হচ্ছে। বিশেষ করে স্থানীয় রাজনীতিক মহল এর তীব্র নিন্দার ঝড় তুলেছেন।

শনিবার (২০ মে) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির জনসমাবেশে এ হুমকি দেন তিনি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা নিন্দার ঝড় তুলেছেন। আবু সাঈদ চাঁদের এমন বক্তব্যের প্রতিবাদে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। তারা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এর আগে শেখ হাসিনাকে হুমকি দিয়ে আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করবো।

আবু সাঈদ চাঁদের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আওয়ামী লীগের নেতাকর্মী ও অনেক সাধারণ মানুষের মধ্যে নিন্দার ঝড় উঠেছে। এর প্রতিক্রিয়ায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, আমরা নিন্দা জানাই। সোমবার বিক্ষোভ মিছিল আছে। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

এদিকে, আবু সাঈদ চাঁদের এ হুমকির প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে প্রতিরোধের ডাক দিয়েছেন। তিনি বলেন, এক দফার নামে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি। আর শান্তি সমাবেশ নয়, এবার প্রতিরোধ। আজ থেকে প্রতিরোধ সমাবেশ চলবে। আমাদেরও এক দফা- তাদের ষড়যন্ত্রের দুর্গ চূর্ণবিচূর্ণ করে দেবো।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102