বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।May be an image of 4 people, dais and text

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।May be an image of 2 people, dais and text

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।May be an image of 3 people and dais

রাষ্ট্রপতি তার লেখা বই ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রধানমন্ত্রীকে উপহার দেন। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102