শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

বাঙালি জাতির ইতিহাসে কালো অধ্যায় ১৬ জুলাই

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কারাবন্দি করে মাইনাস ফর্মুলার অপচেষ্টা করেছিল দেশ বিরোধী অপশক্তি। এ দিনটি বাঙালি জাতির ইতিহাসে কালো অধ্যায়।

শুক্রবার (১৬ জুলাই) রাজধানীর ভাটারার সোলমাইদ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার এক/এগারোর কারাবন্দি জীবন স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, তবে তাদের এই অপচেষ্টা আওয়ামী লীগ নেতা কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে রুখে দিয়েছিল। আজকের এই দিনে ২০০৭ সালে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে কারাবন্দী করে রাজনীতি থেকে মাইনাস করার যে অপচেষ্টা করা হয়েছিল সেই স্বপ্ন লাখো বাঙালির আন্দোলনের মুখে পরাস্ত হয়। এ অবস্থায় মহানগর আওয়ামী লীগ নেত্রীর মুক্তির দাবীতে ২৫ লাখ স্বাক্ষর সংগ্রহ করে সামরিক জান্তার ভিত নাড়িয়ে দেয়।

তিনি বলেন, লুটতারাজকারী অপশক্তির করা বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র বেশিদিন স্থায়ী করতে পারেনি। আমাদের নেত্রী দেশ ও জনগণের সেবা করতে মুক্ত হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশ উন্নয়নের ধারায় এগিয়ে চলছে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। তা নস্যাৎ করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের জাল বুনে চলেছে।

যা এর আগেও বহুবার কার্যকর করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ওরা মিথ্যাবাদী লোভী সাম্প্রদায়িক রাজনীতিবিদ। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বিএনপি লুটতাজের দেশে পরিণত করেছিল।আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমান জনগণের টাকা পাচার করে জনগণের কাছে জবাব দেওয়ার ভয়ে লন্ডনে পালিয়েছে আছেন। বিএনপি কখনো দেশের মানুষের সেবায় এগিয়ে আসেনি।

দেশের খেটে খাওয়া মানুষের রক্ত চুষে খাওয়ার রাজনীতিতে ব্যস্ত দিন পার করেছিল তাদের সরকারের সময়ে।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। করোনা মহামারির শুরু থেকে তার নেতৃত্বে আমাদের নেতাকর্মীরা মাঠে থেকে কাজ করছেন। করোনায় আক্রান্ত হচ্ছেন, আমরা অনেককে হারিয়েছি। আর এ সময় বিএনপি ঘরে বসে জনমানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

নাছিম বলেন, আওয়ামী লীগ রাজনীতি করে এ দেশের মানুষের জন্য। অপরদিকে বিএনপির রাজনৈতিক ইতিহাস সাম্প্রদায়িকতা, জ্বালাও-পোড়াও, বাসে আগুন দিয়ে মানুষ হত্যাসহ লুটতরাজের, যা দেশের মানুষের অজানা নয়। তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে ইতোপূর্বে অনেক অপচেষ্টা করেছে, এখনো তা চালিয়ে যাচ্ছে।লুটতরাজের ওই রাজনীতিবিদ নামধারী অপশক্তিকে প্রতিহত করার জন্য আইনের আওতায় আনতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা ইতোপূর্বে দেশে ও দেশের জনগণকে নিয়ে লাশের রাজনীতি করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।

এদের কাউকে ছাড় দেওয়া হবে না।এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে এক হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি তেল, এক কেজি লবণ বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাবার ও ঈদ সামগ্রী তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপদেষ্টা মন্ডলীর সদস্য এ কে এম রহমতউল্লাহ , ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক জনাব এস এম মান্নান কচি ও ১৮ আসনের সাংসদ হাবীব হাসান । এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি বশির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি, শিল্প ও বানিজ্য সম্পাদক খসরু চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক আওয়াল শেখ প্রমুখ।‌

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102