রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে দ্বিতীয় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে শুক্রবার ঢাকার অবস্থান দ্বিতীয় বলে জানিয়েছে এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই।

শুক্রবার সকাল ৮টা ৪০মিনিটে ঢাকার স্কোর ১৬৬। এ বায়ু অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

বৃহস্পতিবার দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল তৃতীয়। এদিন একিউআই স্কোর ছিল ১৪৯।

একিউআই স্কোরে শীর্ষে আছে ভারতের দিল্লি, স্কোর ১৯৩। তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর, স্কোর ১৬১। ১৬০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। পঞ্চমে চীনের বেইজিং শহর, স্কোর ১৫৫।

বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়।

এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102