শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

যুক্তরাজ্যের ক্যামডেন কাউন্সিলের মেয়র হলেন সিলেটের নাজমা

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যের ক্যামডেন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন সিলেটের নাজমা রহমান। বৃহস্পতিবার তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়। এর আগে তিনি দুইবারের নির্বাচিত কাউন্সিলর এবং ডেপুটি মেয়রের দায়িত্বে ছিলেন। এবার আগামী এক বছরের জন্য ক্যামডেন কাউন্সিলের মেয়রের দায়িত্ব পালন করবেন তিনি।

নাজমা রহমান পেশায় একজন পুষ্টিবিদ। গত বছরের ৫ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের ওয়েস্ট হ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। এর আগে ২০১৮ সালের ৫ মে অনুষ্ঠিত নির্বাচনে একই দল থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। টানা দুইবার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এবার মেয়র নির্বাচিত হয়ে চমক দেখালেন নাজমা।সিলেট সিটিতে স্বামী, লন্ডনে স্ত্রী কাউন্সিলর

নাজমা রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনে লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি লেবার পার্টির কিলবার্ন এবং ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে এ আসন থেকেই এমপি নির্বাচিত হয়েছেন। নাজমা রহমানের এই সাফল্যকে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর বিরল সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি।

মেয়র নাজমা রহমান সিলেট সিটি করপোরেনের চারবারের নির্বাচিত কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিনী । নাজমা রহমানের এই সাফল্যকে ব্রিটেনের মূল ধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি।

ব্যক্তিজীবনে কাউন্সিলর আজাদ-নাজমা দম্পতি ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক ও জননী। তাদের বড় মেয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে চাকরি করছেন। আর একমাত্র ছেলে কোরআনে হাফেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আর ছোট মেয়ের বয়স মাত্র দেড় বছর।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102