বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

তাইওয়ানকে আরো সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

শিগগিরই তাইওয়ানকে আরও সামরিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দেশটির আইনপ্রণেতাদের এ কথা জানিয়েছেন।

মার্কিন প্রশাসন তাইওয়ানকে ৫০ কোটি ডলারের অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে। এর আগে গত মাসে এ ধরনের তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল রয়টার্স।

মার্কিন আইনপ্রণেতাদের উদ্দেশে প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেন, প্রেসিডেনশিয়াল ড্রডাউন অথোরিটির (পিডিএ) মাধ্যমে শিগগিরই তাইওয়ানকে উল্লেখযোগ্য পরিমাণ নিরাপত্তা সহায়তা দেওয়া হবে। কংগ্রেসে গত বছর এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পেয়েছে।

প্রসঙ্গত, প্রেসিডেনশিয়াল ড্রডাউন অথোরিটি বা পিডিএ নিরাপত্তা সহায়তার বিষয়টি দেখভাল করে। এই কর্তৃপক্ষের মাধ্যমেই ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

আগে থেকেই তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চলে আসছে। সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গত বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে গেলে সেই উত্তেজনা বেড়েছে বহুগুণ। তার মধ্যেই এই সহায়তার ঘোষণা ওয়াশিংটন-বেইজিং সম্পর্ককে তলানিতে নিয়ে যাবে বলে আশঙ্কা রয়েছে।

দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজের মূল ভূখণ্ডের অংশ মনে করে চীন। আর তাইওয়ান নিজেকে স্বাধীন ভূখণ্ড হিসেবে দাবি করে। তাইপের এই দাবিতে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন দিয়ে আসছে ওয়াশিংটন। সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলপ্রয়োগের মাধ্যমে তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করার ঘোষণা দিয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102