শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে রেশ এখনও কাটেনি। এর মধ্যেই যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন করা হয়েছে।

আগামী বিশ্বকাপের তিন বছর বাকি থাকলেও বৃহস্পতিবার ফিফার ৫৩ বছর বয়সী প্রেসিডেন্ট ইনফান্তিনো ও ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও দ্য লিমা ওই লোগো উন্মোচন করেন।

এছাড়া ফিফা বিশ্বকাপ ২০২৬-এর স্লোগান নির্ধারণ করা হয়েছে, ‘উই আর টোয়েন্টি সিক্স (২৬)।

বিষয়টি নিয়ে জিওন্নি ইনফান্তিনো বলেছেন, উই আর টোয়েন্টি সিক্স হলো একটি সম্মিলিত মিছিল। এটি এমন একটি মুহূর্ত যেখানে তিনটি দেশ এবং ওই মহাদেশ একসঙ্গে বলছে, ‘আমরা বিশ্বের সবচেয়ে বড়, সেরা এবং অসাধারণ ফিফা বিশ্বকাপ উপহার দেওয়ার জন্য একত্রিত হয়েছি।

আগামী ফিফা বিশ্বকাপের লোগো একেবারেই সাদামাঠা করা হয়েছে। বিশ্বকাপ ট্রফি নিয়ে তার পিছনে সাদা রঙয়ে ২৬ সংখ্যা লিখেই ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনাও হচ্ছে।

একজন টুইট করেছেন, দেখুন কীভাবে ৬০ সেকেন্ডে ফিফা বিশ্বকাপের লোগো নিয়ে গবেষণা করে তা বানিয়ে দেওয়া যায়। এরপর গুগল লিংক দিয়ে মজা করেছেন তিনি। এমন আরও অনেকে লোগো পছন্দ হয়নি বলে জানিয়েছে।

বিষয়টি নিয়ে ফিফার প্রধান বাণিজ্য কর্মকর্তা রুমি গাই বলেছেন, একজন স্থানীয় ফুটবল ভক্ত থেকে বৈশ্বিক সুপারস্টার কিংবা বিশেষ স্থানে এই লোগোটি এর স্বতন্ত্র দিকগুলো ফুটিয়ে তুলবে এবং ৪৮ দল নিয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বৈচিত্র্যময় দিকগুলো ফুটিয়ে তুলবে।

তিন দেশ নিয়ে আগামী বিশ্বকাপ হবে মোট ১৬টি স্টেডিয়ামে। এর মধ্যে ১১টি স্টেডিয়াম ১৯৯৪ সালের পর বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পাওয়া যুক্তরাষ্ট্রের। তিনটি স্টেডিয়াম মেক্সিকোর এবং কানাডার দুটি স্টেডিয়ামে খেলা হবে। এর মধ্যে ১৫টি স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৫০ হাজার থেকে ৮৭ হাজারের মধ্যে। কেবল কানাডার টরেন্টোর একটি স্টেডিয়ামের দর্শক ধারণাক্ষমতা ৩০ হাজার।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102