বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

কানের রেডকার্পেটে লেহেঙ্গা পরে সারা আলি খান

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

প্রথমবার কান ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটে হাজির সইফকন্যা অভিনেত্রী সারা আলি খান।

কানের মঞ্চে সাবেকি ভারতীয় পোশাকেই ধরা দিলেন তিনি। এদিন আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা লেহেঙ্গা পরেন সারা। অফ হোয়াইটের উপর সাদা সুতোর কাজ করা সেই লেহেঙ্গা পরে সারা প্রশংসা কুড়িয়ে নিলেন সকলের।

তবে কেউ কেউ তাকে ট্রোলও করলেন। অনেকেই লিখেছেন, ‘সারার লুক ছিল বিয়ের কনের মতো। কানে ভারতীয় পোশাক পরা খুবই প্রসংশনীয় কিন্তু এটা বিয়ের লুক।’

রেড কার্পেটের পরেই জনি ডেপের ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন সারা। সেখানে তার পরনে ছিল হার্ট শেপের অফ শোল্ডার গাউন।

প্রথম দিন রেডকার্পেটে নজর কাড়েন আরেক ভারতীয় অভিনেত্রী উর্বশী রাউতেলা। তার পরনে ছিল গোলাপী গাউন তবে তার নেকপিস ছিল সকলের নজরে।

উর্বশী রাউতেলা

এছাড়াও এবছর প্রথমবার হাজির ছিলেন মিস ওয়ার্ল্ড মানুসী চিল্লর। সাদা রঙের গাউনে তিনি ছিলেন নজরকাড়া।

এষা গুপ্তা

সাদা গাউনে হলিউডি স্টারদের টেক্কা দিলেন এষা গুপ্তা। সবমিলিয়ে প্রথম দিন কান ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটে রাজ করলেন চার ভারতীয় কন্যা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102