

ছাতক সংবাদদাতা : ছাতক উপজেলার ফকির টিলার পার্শ্ববর্তী গ্রাম বেদে পল্লীর ৩৯ বেদে পরিবার ও ৪ জন ৩য় লিঙ্গের লোকের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেদে পল্লীতে চাল, ডাল, আলু, তেল, পিয়াজ, লবণ, ময়দাসহ উপহার সামগ্রী আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। এসময় নবাগত সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনও মামুনুর রহমান বলেন, উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ও বেদে পল্লীতে বসবাসরত বেদেরা যাতে প্রধানমন্ত্রীর উপহার থেকে বঞ্চিত না হয়, সেজন্য তাদেরকে খোঁজে খোঁজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হচ্ছে।