রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

নিউইয়র্কে দুর্ঘটনা থেকে বাঁচলেন যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি-মেগান

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অল্পের জন্য গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচেছেন যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। এ সময় গাড়িতে প্রিন্স হ্যারির শাশুড়িও ছিলেন। হ্যারির মুখপাত্র আজ বুধবার এসব তথ্য জানান।

মিজ ফাউন্ডেশন ফর উইমেনের একটি অনুষ্ঠানে হ্যারির স্ত্রী মেগানকে তার কাজের জন্য সম্মাননা দেয়া হয়। ওই অনুষ্ঠানে যোগ দিয়ে বের হয়ে আসার পর এই ঘটনা ঘটে। ফেরার সময় প্রায় দুই ঘণ্টা ধরে প্রিন্স হ্যারির গাড়ির পিছু নেয় পাপারাজ্জির গাড়ি। এতে ভয়াবহ দুর্ঘটনার সম্ভাবনা ছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে।

তবে নিউইয়র্ক পুলিশ এ ঘটনা সম্পর্কে কিছু জানাতে পারেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল এবং মেগানের মা ডোরিয়া র‌্যাগল্যান্ড একটি ট্যাক্সিতে বসে আছেন।

১৯৯৭ সালে পাপারাজ্জিদের তাড়ার মুখে প্যারিসের টানেলে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন হ্যারির মা ডায়ানা। সূত্র: রয়টার্স ও সিবিসি’র।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102