মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

তেতুলিয়ায়

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) রাত ৯টার সময় দেবনগর ইউনিয়নের মাগুড়মাড়ি চৌরাস্তা আমতলী এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক দেবনগর ইউনিয়নের নিজবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পঞ্চগড়ের জগদল বাজারে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আমতলী এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দুটি মোটরসাইকেল তাকে সামনা-সামনি ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে সিদ্দিকএর মৃত্যু  হয়।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে ইমরান (৩০) ও তাইজুলের (৪০) অবস্থা গুরুতর দেখে চিকিৎসক দুজনকে উন্নত চিকিৎসার জন্য
রংপুর মেডিকেলে প্রেরণ করেন। অপর আহত সালামকে (২৮) পঞ্চগড়ে চিকিৎসা দেওয়া হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুর আলম বলেন, দুর্ঘটনায় চারজনকে হাসপাতালে নেয়া হলেও আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষনা করা হয়েছে।নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102