বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

বিশ্বের সেরা পাসপোর্ট আরব আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সেরা পাসপোর্টের খেতাব জিতে নিয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগ, দ্বৈত নাগরিকত্ব ও পাসপোর্ট বিষয়ক ট্র্যাকিং সংস্থা নোমাড ক্যাপিটালিস্ট সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বিশ্বের ১৯৯টি দেশের মধ্যে শীর্ষ ১০টি দেশের পাসপোর্টের একটি তালিকা দিয়েছে নোমাড। এই দেশগুলো হলো—

১. সংযুক্ত আরব আমিরাত

২. লুক্সেমবার্গ

৩. সুইজারল্যান্ড,

৪. আয়ারল্যান্ড,

৫. পর্তুগাল,

৬. জার্মানি

৭. চেক রিপাবলিক

৮. নিউজিল্যান্ড

৯. সুইডেন

১০. ফিনল্যান্ড

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হওয়ায় মোট ১৮১টি দেশে ভিসামুক্ত প্রবেশ, অন অ্যারাইভাল ভিসা সুবিধা ভোগ করবেন আমিরাতের পাসপোর্টধারীরা। এছাড়া বিভিন্ন দেশে ভ্রমণ কর থেকে অব্যাহতি সুবিধাও ভোগ করবেন তারা। সেই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব-অর্থাৎ নিজ দেশের পাশাপাশি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রেও তারা অগ্রাধিকার পাবেন।

নোমাড ক্যাপিটালিস্টের তথ্য অনুযায়ী, এই সূচকে ৩৭ দশমিক ৫০ স্কোর পেয়ে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১৮২তম স্থানে রয়েছে। বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় বিশ্বের ৪৯টি দেশে ভ্রমণ করতে পারেন।

নোমাড ক্যাপিটালিস্টের এই সূচকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ৪৩তম স্থানে রয়েছে। এছাড়া যুক্তরাজ্য ৩০তম এবং অস্ট্রেলিয়া ৩৯তম স্থানে রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102