রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্বামীকে ডিভোর্স দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন ও তার স্বামী মার্কোস রাইকোনেন আদালতে ডিভোর্সের আবেদন করেছেন।

সানা মারিনের স্বামী মার্কোস রাইকোনেন একজন ব্যবসায়ী।আগে তিনি ফুটবলার ছিলেন।খবর সিএনএনের।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিবাহবিচ্ছেদের খবর পোস্ট করেন।

এতে তিনি লিখেন, আমাদের ১৯ বছরের সম্পর্কে ছেদ হতে যাচ্ছে।আমাদের বিবাহবিচ্ছেদ হলেও আমরা এখনও পরস্পরের ভালো বন্ধু।আমাদের একমাত্র মেয়েকে আমরা দুজনই সমান ভালোবাসি।বিবাহবিচ্ছেদের পরও আমরা একসঙ্গে পরিবারের সদস্যদের মতোই সমায় কাটাব।

উল্লেখ্য, ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেও গত ১৯ বছর ধরে লিভ ইনে আছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন ও তার স্বামী মার্কোস রাইকোনেন।

মাত্র ৩৪ বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে কাজ শুরু করেছিলেন সানা মারিন। কিন্তু গত এপ্রিলে অনুণ্ঠিত নির্বাচনে ডানপন্থীদের কাছে পরাজিত হন তিনি।

বর্তমানে তিনি কেয়ার টেকার সরকারের প্রধানের দায়িত্ব পাল করছেন।নতুন সরকার গঠিত হলেই তিনি পদত্যাগ করবেন।

গত বছর একটি পার্টিতে অংশ নিয়ে নাচগান ও মদ্যপান করার ভিডিও ফাঁস হওয়ার পর বিরোধীদের রোষানলে পড়েছিলেন প্রধানমন্ত্রী সানা। এমনকি মাদক পরীক্ষাও করাতে হয়েছিল তাকে।

তবে এসবের পরও একটি জরিপে সানা মারিন ফিনল্যান্ডে শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102