শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স অ্যান্ড পলিটিক্যাল টিমের প্রধান

টম বার্গের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স অ্যান্ড পলিটিক্যাল টিমের প্রধান টম বার্গের সঙ্গে বৈঠকে করেছেন বিএনপির প্রতিনিধি দল।

বুধবার (১০ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ।

এর আগে গত ৮ মে দুপুরে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বায়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেন বিএনপির একটি প্রতিনিধিদল।

বৈঠকের বিষয়ে জানতে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102