শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

রাজধানীতে যমুনা টিভির প্রতিবেদকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীর কলাবাগান লেক সার্কাস রোডের একটি বাড়ি থেকে যমুনা টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার কুদরত-ই খুদা হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) দুপুরের দিকে ভবনের ছাদে থাকা একটি কক্ষ (চিলেকোঠা) থেকে ওই সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহটি উদ্ধারকালে সেখানে থাকা তার এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে গেছে।

কলাবাগান থানার উপ-পরিদর্শক ফিরোজ জানান, পুলিশ যাওয়ার আগেই হৃদয়ের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ফেলা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন; তবে কারণ জানা যায়নি। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, ঘটনার সময় তার এক বান্ধবী সেখানে ছিলেন বলে জানতে পেরেছি। ওই বাসা থেকে তাকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর মূল কারণ উদঘাটন হতে পারে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102