মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

৬০০ কোটি টাকার গোলরক্ষককে বিনামূল্যে পেল পিএসজি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩০০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ইউরো কাপের স্বাদ নেওয়ার পর পরই এসি মিলানকে বিদায় জানিয়েছিলেন এবারের ইউরোসেরা গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা।বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে মিলানকে বিদায় জানান তিনি।তার একদিন পরেই ইতালির এই গোলরক্ষককে বিনামূল্যে দলে ভেড়াল ফ্রান্সের সেরা ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।দলবদলে দোন্নারুমার পেছনে কোনো অর্থ না লাগার কারণ মিলানের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এতদিন ‘ফ্রি এজেন্ট’ হয়েছিলেন ইতালিয়ান এই গোলরক্ষক।আর সেই সুযোগ লুফে নিল নেইমারের ক্লাব পিএসজি। অর্থাৎ দোন্নারুমার বর্তমান বাজারমূল্য অনুসারে ৬০ মিলিয়ন ইউরোর বা বাংলাদেশি মূদ্রায় ৬০০ কোটি টাকার কানাকড়িও খরচ করতে হয়নি পিএসজির। স্কাই স্পোর্টস জানিয়েছে, ২২ বছর বয়সি গোলরক্ষক দোন্নারুমার সঙ্গে ৫ বছরের চুক্তি করেছে পিএসজি। পিএসজিতে ভিড়ে যারপরনাই খুশি ইউরোসেরা গোলরক্ষক। ক্লাবটির ওয়েবসাইটে তিনি লিখেছেন, প্যারিসে আসতে পেরে আমি খুশি। পিএসজি অত্যন্ত জনপ্রিয় ও তারকাবহুল ক্লাব। এখানে আমাকে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আর যত বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করে জয় ছিনিয়ে এনে ক্লাবটির সমর্থকদের ভালোবাসা অর্জন করতে চাই।সদ্য সমাপ্ত ইউরোয় ইতালির রক্ষণে মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন জিয়ানলুইজি দোন্নারুমা। তাকে ভেদ করে আজ্জুরিদের জালে বল জড়ানো ছিল দূর্ভেদ্য। ফাইনালে জয়টাও তো এসেছে তারই নৈপুণ্যে। পেনাল্টি শুট আউটে দুটি দুর্দান্ত সেভ করে ইউরো-২০ এর শিরোপা এনে দিয়েছেন তিনি। ১৯৬৮ সালের পর প্রথম ইউরো শিরোপা জিতল মানচিনির দল।আসরের সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষক হয়ে ইতিহাস গড়েছেন দোন্নারুমা। গোল্ডেন বল ও গোল্ডেন গ্লোভস দুটোই গেছে তার দখলে।তাই এমন গোলরক্ষককে বিনামূল্যে পেয়ে উৎসবে মাততেই পারে পিএসজি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102