শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনগণকে সম্মান ও মর্যাদার সঙ্গে সেবা দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

জনগণকে সম্মান ও মর্যাদার সঙ্গে সেবা দেওয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তি‌নি ব‌লেন, ‘সরকারি কর্মচারীরা জনগণ ও সরকারের সাথে সেতু বন্ধন হিসেবে কাজ করে। তাই সরকারি কর্মচারীদের আচরণের ওপর সরকারের ভাবমূর্তি অনেকাংশেই নির্ভর করে। জনগণ যেন সরকারি দপ্তরে এসে যথাযথ সেবা পায়, সেজন্য সরকারি কর্মচারীদের আন্তরিকতার সাথে সেবা প্রদান করতে হবে।

রোববার ঢাকায় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ফিট-লিস্টভুক্ত ইউএনও’দের জন্য Orientation Course on Upazila Administration and Development শীর্ষক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।‘জনগণকে সম্মান ও মর্যাদার সাথে সেবা দিতে হবে’

ফিট-লিস্টভুক্ত ইউএনও’দের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘নিজেদের চাকরির ও সরকারের মর্যাদা রক্ষার জন্য সব ধরনের সেবাপ্রার্থীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। জনপ্রতিনিধি, সাধারণ জনগণ, সংবাদকর্মীসহ সকলকে সম্মান ও মর্যাদার সাথে গ্রহণ করতে হবে। যেকোনো ধরনের অনিয়ম নিজেদের ও সরকারের ভাবমূর্তি মুহূর্তেই নষ্ট করে দিতে পারে। তাই এসব বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে।

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে কোর্স পরিচালক ড. আতাউল গণি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। দুই সপ্তাহ মেয়াদী এই কোর্সে ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102