শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

৭ মে নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফেরেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৩৭০ এই পর্যন্ত দেখেছেন

আজ ৭ মে। ২০০৭ সালের এদিনে জরুরি অবস্থা চলাকালে আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে দেশে ফেরেন।

ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছলে এদিন লাখো জনতা তাঁকে সাদর অভ্যর্থনা জানান। এর আগে যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে শেখ হাসিনাকে দেশে ফেরাকালে তদানীন্তন তত্ত্বাবধায়ক সরকার তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে।

এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে শেখ হাসিনার ঐকান্তিক দৃঢ়তা ও গণতন্ত্রকামী দেশবাসীর চাপে শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় তত্ত্বাবধায়ক সরকার।মুক্তির দূত হয়ে ফিরে এসেছিলেন শেখ হাসিনা

৭ মে শেখ হাসিনা ঢাকায় ফিরে এলে লাখো জনতা তাকে সাদর অভ্যর্থনা জানায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিছিল শোভাযাত্রা সহকারে তাকে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে নিয়ে আসে।

তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করে। ২০০৮ সালের ১১ জুন প্যারোলে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত তাকে কারান্তরীণ রাখা হয়। প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশ যান এবং চিকিৎসা শেষে ৪ ডিসেম্বর দেশে ফিরে আসেন শেখ হাসিনা।

অতঃপর আন্দোলনের মুখে জাতীয় সংসদ নির্বাচন দিতে বাধ্য হয় জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতায় চেপে বসা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিন ৭ মে উপলক্ষে প্রতিবছর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে দলীয় সূত্রে জানা যায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102