শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

`মালদ্বীপ সাংবাদিক ইউনিটি বিলুপ্ত’ শিরোনামের সংবাদের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

প্রবাসের মাটিতে দেশের সুনাম বয়ে আনতে গুরুত্বপূর্ন ভূমিকার সহায়ক হিসেবে কাজ করে যাচ্চেন বিভিন্ন দেশের প্রবাসী সাংবাদিকরা যারা কর্মের পাশাপাশি বাংলাদেশী প্রবাসীদের সমসাময়িক বিষয়গুলো তুলে ধরেন  প্রতিনিয়ত এমন  একটি সংগঠন প্রবাসী সাংবাদিক ইউনিটি, মালদ্বীপ।

যার সভাপতি হিসেবে মোঃ এমরান হোসেন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক অনিকের নেতৃত্বে মালদ্বীপে বেশ সুনামের সাথে এই সংগঠনি প্রবাসী অসহায় মানুষের মুখপাত্র হিসেবে কাজ করছে সাথে সাথে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

একটি কুচক্রী মহল তিলে তিলে গড়া আমাদের সম্মানকে ধুলিস্যাৎ করার জন্য হিংসাত্মকভাবেই মরিয়া হয়ে উঠেছে।

গত ৩মে বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল ইউকেবিডিটিভি. কম এ “মালদ্বীপ সাংবাদিক ইউনিটি বিলুপ্ত” শিরোনামে যে নিউজটি প্রকাশিত হয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট সংবাদ প্রেরণ করা হয়েছে মর্মে প্রবাসী সাংবাদিক ইউনিটের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক প্রতিবাদলিপি পাঠিয়েছেন সংগঠনের সভাপতি   মোঃ এমরান হোসেন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক অনিক।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্পর্কে সংবাদদদাতার বক্তব্য হচ্ছে সংগঠন এর সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মাহামুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলামিন এর ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে অভিযুক্তদের বয়কট করেছেন যার প্রমাণ রয়েছে এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রবাসে সাংবাদিকদের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে সাংবাদিক ইউনিটি বিলুপ্ত করার পক্ষে ভোট দিয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102