শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পঞ্চগড়ে

ডাচ বাংলার এজেন্ট ব্যাংকিং এ চুরির মামলায় গ্রেফতার-১

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর দোকান চুরির মামলার মূলআসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এঁর তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ সদর থানার নেতৃত্বে এসআই মোঃ সাহিদুর রহমান, এসআই শামসুজ্জোহা সরকার, এএসআই মোঃ গোলাম রব্বানী পিপিএম ও কনষ্টেবল মোফাজ্জল হোসেন পঞ্চগড় সদর থানা ,নীলফামারী সদর থানা ও খানসামা থানায় অভিযান পরিচালনা করে বাদীর চুরি হওয়া টাকাসহ চুরির কাজে ব্যবহৃত একটি এপাচি ফোরভি মোটরসাইকেল, একটি বোল্ট তালা কাটার যন্ত্র, চুরির সময় ব্যবহৃত একজোড়া স্যান্ডেল (চামড়ার জুতা ) উদ্ধারসহ ঘটনার সহিত জড়িত মূল অপরাধী চক্রের এক সদস্য গ্রেফতার করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত ০৫মে (শুক্রবার) দুপুর ১.০০ ঘাটিকার সময় বাদীর দোকানের কর্মচারী সাজ্জাদুর রহমান দোকান তালাবদ্ধ করে পার্শ্বের মসজিদে শুক্রবারের নামাজ
পড়ার জন্য যায়। নামাজ শেষে দোখান খুলতে গেলে দেখেন যে, তাহার দোকানের সার্টারে থাকা একটি তালা নাই। সাজ্জাদুর সার্টার উঠাইয়া দেখিতে পায় দোকানে থাকা ক্যাশ ড্রয়ার গুলো খোলা এবং সবকিছু এলেমেলো অবস্থায় পড়ে রয়েছে। তাৎক্ষনিক তিনি ড্রয়ার চেক করে দেখেন, দোকানের ড্রয়ারে রাখা বিকাশ ও ডাচ্ বাংলা ব্যাংকিং লেনদেনের
৩,৫০,০০০/= (তিন লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা নাই। পরে সাজ্জাদুর রহমান মোবাইল ফোনে বিষয়টি বাদীকে জানালে তিনি ঘটনাস্থলে এসে দেখেন, দোকানে থাকা ক্যাশ ড্রয়ার গুলো খোলা এলোমেলো অবস্থায় রয়েছে।

দোকানের সিসি ক্যামেরা চেক করে তিনি দেখেন যে, অজ্ঞাতনামা দুই জন চোর সাদা- কালো রংয়ের আরটিআর এপাচি ফোরভি মোটরসাইকেল যোগে  দোকানে সামনে আসিয়া তাহার দোকানে কাটার যন্ত্র দ্বারা তালা কেটে দোকানে প্রবেশ পূর্বক উক্ত ড্রয়ারে রাখা টাকা গুলো চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া টাকা উদ্ধারের জন্য পঞ্চগড় সদর থানার মামলা শনিবার (৬ মে)  ৪৫৪/৩৮০ পেনাল কোডে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকালে পুলিশ তথ্য প্রযুক্তি,সিসি ক্যামেরা ফুটেজ এর আলোকচিত্র ও গোপন সোর্সের মাধ্যমে মামলার তদন্তে প্রাপ্ত আসামী ময়নুল ইসলামকে ৬ মে রাত ০৩.২০ ঘটিকায় নীলফামারী সদর থানাধীন কিসামত দলুয়া মসলিম পাড়া তাহার বসত বাড়ী হইতে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী বাদীর দোকান থেকে টাকা চুরি কথা স্বীকার করে এবং তাহার পরিহিত নীল রংয়ের জিন্স প্যান্টের পকেট হতে দোকান চুরির ৯৫,০০০/- (পঁচানব্বই হাজার) টাকা, বাড়ির সামনে থেকে  চুরি কাজে ব্যবহৃত একটি সাদা রংয়ের আরটিআর এপাসি ফোর ভি মোটরসাইকেল ও  শয়ন ঘরের খাটের নিচ হইতে একটি বোল্ট কাটার যন্ত্র সহ চুরির সময় ধৃত আসামীর ব্যবহৃত এক জোড়া চামড়ার স্যান্ডেল সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায়, ঘটনার দিন তার সাথে অপর সহযোগী মিজানুর রহমান ওরফে কালা মাগুর (২৫) দোকানে তালা কাটিয়া প্রবেশ পূর্বক ড্রয়ারে থাকা টাকা গুলো চুরি করে।

পুলিশ জানায় ধৃত আসামী আন্তঃ জেলা চোর দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পঞ্চগড় সহ জেলার বিভিন্ন স্থানে দোকান চুরি সহ বিভিন্ন অপরাধের সহিত সংযুক্ত রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রহিয়াছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102