রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে নেই পূত্রবধূ মেগান

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৫৮ এই পর্যন্ত দেখেছেন

তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরিয়ে ব্রিটেনের রাজা হিসেবে অভিষিক্ত করার জমকালো অনুষ্ঠানে অনুপস্থিত পুত্রবধূ ডাচেস অব সাসেক্স মেগান মার্কল।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, শনিবারের (৬ মে) আড়ম্বরপূর্ণ রাজ্যাভিষেকের এই অনুষ্ঠানে মেগান থাকছেন না। বাবার জীবনের ঐতিহাসিক এই দিনটিতে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে একাই যোগ দেবেন ছেলে হ্যারি।

মেগান তাদের দুই সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটের দেখভালের জন্য আছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। মেগানের অনুপস্থিতির কারণ হিসেবে বলা হচ্ছে, রাজ্যাভিষেকের দিনটি আর্চির চতুর্থ জন্মদিনেই পড়েছে।

মেগানের এক বন্ধু পিপপল ম্যাগাজিনকে জানিয়েছেন, মেগানের ভাষ্য হল অভিষেক অনুষ্ঠানকে ঘিরে অতিরিক্ত নজরদারি চলছে।

বাবা ও ভাই প্রিন্সেস অব ওয়েলস উইলিয়ামের সঙ্গে হ্যারির সম্পর্কের টানপোড়েনের মধ্যে অভিষেক অনুষ্ঠানে মেগানের অনুপস্থিতি রাজপরিবারের সঙ্গে তাদের দূরত্বকে আরও স্পষ্ট করে তুলছে।

গত সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার শেষকৃত্যে স্বামী-সন্তানের সঙ্গে মেগানও ছিলেন। সে সময় কালো পোশাক পরা মেগানকে দস্তানা হাতে চোখ মুছতেও দেখা গেছে।

শেষকৃত্য চলাকালে উইলিয়াম, তার স্ত্রী ও সন্তানেরা প্রথম সারিতে বসেছিলেন। দ্বিতীয় সারিতে প্রিন্স হ্যারির সঙ্গে বসেছিলেন মেগান। তবে বাবার অভিষেক অনুষ্ঠানে কোনো আনুষ্ঠানিক ভূমিকায় হ্যারি থাকছেন না। অংশ নেবেন না শোভাযাত্রাতেও।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102