রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

ব্রিটেনের রাজা

তৃতীয় চার্লসের সিংহাসন আরোহন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

জমকালো আয়োজনে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে শুরু হয়েছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠান। রাজার আমন্ত্রণে এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৬ মে) লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠিত এই রাজ্যাভিষেক অনুষ্ঠানে মুকুট পরেন ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা। লন্ডন সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২ ঘঠিকা) শুরু হওয়া রাজকীয় এ অনুষ্ঠান বেলা ২টা পর্যন্ত চলে।

রাজা তৃতীয় চার্লস ও রাণী ক্যামিলার সিংহাসন আরোহণ অনুষ্ঠান পরিচালনা করছেন ক্যান্টাবারির আর্চ বিশপ।

ব্রিটেনের রাজার এ সিংহাসন আরোহন অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাজা, সম্রাট, রাষ্ট্র ও সরকার প্রধানগণ অংশ নিয়েছেন।

টোকিও ও ওয়াশিংটন সফর শেষে বৃটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তার সিংহাসনে আরোহন অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার (৪ মে) রাতে লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে লন্ডন সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৫ মে) স্থানীয় সময় বিকেলে বাকিংহাম প্যালেসে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং রাষ্ট্রীয় প্রতিনিধিদের সম্মানে ব্রিটেনের নতুন রাজা ও রানির সিংহাসনে আরোহনপূর্ব সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকিংহাম প্যালেসে সিংহাসন আরোহনপূর্ব এ সংবর্ধনার আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস।

শুক্রবার (৫ মে) স্থানীয় সময় বেলা ২টার দিকে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউজে ‘কমনওয়েলথ লিডার্স ইভেন্টে’ অংশগ্রহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় মার্লবোরো হাউজের ডেলিগেটস লাউঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে কমনওয়েলথ প্রধান ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস শুভেচ্ছা বিনিময় করেন।

কমনওয়েলথ নেতাদের এ অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি মার্লবোরো হাউজে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এর আগে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে গত ২৫ এপ্রিল দ্বিপক্ষীয় সফরে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানে চারদিনের সফর শেষে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের আমন্ত্রণে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছান প্রধানমন্ত্রী। ওয়াশিংটন সফর শেষে লন্ডনে পৌঁছান শেখ হাসিনা।

আগামী মঙ্গলবার (৯ মে) লন্ডন থেকে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102