বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ব্রিটেনের রাজা চার্লসের সংবর্ধনায়

কমনওয়েলথ রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

কমনওয়েথ দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও তার পত্নী ক্যামিলার রাজ্যাভিষেকের আগে কমনওয়েথভুক্ত দেশের নেতাদের এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৫ মে) বিকেল ৫টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায়) বার্কিংহাম প্যালেসে এ অনুষ্ঠান শুরু হয়।

এর আগে একই দিন স্থানীয় সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা (বাংলাদেশ সময় রাত ৮টা থেকে সাড়ে ৯টা) পর্যন্ত অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। এটি ছিলো কমনওয়েলথভুক্ত সব দেশের সরকারপ্রধানদের একটি দ্বিবার্ষিক সম্মেলন। লন্ডনে কমনওয়েলথ সচিবালয় মার্লবোরো হাউসে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমনওয়েথ সভাপতি রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে। এদিন স্থানীয় সময় দুপুর ২টা থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত কমনওয়েল প্রধান রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথভুক্ত সদস্য রাষ্ট্রের সরকারপ্রধানদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

আজ শনিবার (৬ মে) লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান হবে। সেখানেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের কথা রয়েছে।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102