বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

রোমানিয়া সীমান্ত লুকিয়ে পাড়ি, বাংলাদেশিসহ আটক ৪৭

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

দুটি লরিতে লুকিয়ে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে ৪৭ বাংলাদেশি ও পাকিস্তানি অভিবাসীকে আটক করেছে রোমানিয়া সীমান্ত পুলিশ। তারা তুরস্ক ও বুলগেরিয়ার নিবন্ধিত দুটি গাড়িতে চড়ে অবৈধভাবে হাঙ্গেরিতে ঢোকার চেষ্টা করছিলেন। ইনফোমাইগ্রেন্ট তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

রোমানিয়া সীমান্ত পুলিশ গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশটির নাদলাক এবং নাদলাক-২ সীমান্ত পয়েন্ট থেকে বাংলাদেশ ও পাকিস্তানের ৪৭ নাগরিককে দুটি পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্লাস্টিকের দানা এবং পানির বোতল বোঝাই দুটি লরিতে লুকিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।

সীমান্ত পুলিশ ও কাস্টমসকে দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম গাড়িটি তুরস্ক-পোল্যান্ড রুটে প্লাস্টিকের দানার ব্যাগ পরিবহন করছিল। টহলদলের সন্দেহ হলে তারা গাড়িটি ভালোভাবে তল্লাশি করে। একপর্যায়ে গাড়িটি তল্লাশি করে কার্গো বগিতে লুকিয়ে থাকা ২৪ জন বিদেশি নাগরিককে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের তদন্তের জন্য স্থানীয় অভিবাসন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সেখানে বিস্তারিত সাক্ষাৎকারের পর সীমান্তরক্ষীরা নিশ্চিত করেন, তারা বাংলাদেশি এবং পাকিস্তানি নাগরিক। তাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। তাদের সবাই নিজ নিজ পাসপোর্ট দিয়ে বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছিলেন।

অন্যদিকে, নাদলাক বর্ডার ক্রসিং পয়েন্টে সীমান্তরক্ষীরা বেলারুশের নাগরিক চালিত একটি গাড়ি তল্লাশি করে। গাড়িটির পণ্যের সঙ্গে থাকা নথি অনুসারে পানির বোতল পরিবহন করা হচ্ছিল। গাড়িটি তল্লাশি করার পর একটি বিশেষ বগিতে ২৩ জন বিদেশি নাগরিককে আটক করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর জানা যায়, তারা সবাই বাংলাদেশি নাগরিক। তাদের বয়স ২০ থেকে ৪৬ বছরের মধ্যে। তারা সবাই বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় রোমানিয়াতে প্রবেশ করেছেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102