শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

আওয়ামী লীগের কর্মী সভায় জাহাঙ্গীর কবির নানক

সিলেটে নৌকার প্রার্থীর পক্ষে জনগণ ঐক্যবদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সিলেটের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দুর্বলতা রয়েছে। তিনি সিলেট নগরীর উন্নয়নে দু’হাত খুলে বরাদ্দ দিয়েছেন। তাই, এবারের নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ।’

বৃহস্পতিবার (৪ মে) রাতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন নানক। সভায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জাহাঙ্গীর কবির নানক বলেন, দলে খন্দকার মোশতাকের অনুসারী যেমন রয়েছে, তেমনি মুজিবাদর্শের লড়াকু ও ত্যাগী কর্মীও রয়েছেন। মোশতাক বাহিনীর কারণেই বিগত দিনে এই নগরের অভিভাবক বদর উদ্দিন আহমদ কামরানকে হারতে হয়েছে। এবার সেই সুযোগের পুনরাবৃত্তি দেখতে চায় না আওয়ামী লীগ।

তিনি আরো বলেন, সিলেট সিটি করপোরেশেনের নির্বাচন ২১ জুন। নির্বাচন কমিশন যে কোনো মূল্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্ত জনসমর্থন হারানো বিএনপি এই নির্বাচনে নাখোশ।’
তিনি আরও বলেন, ‘বিএনপি মুখে নির্বাচনে অংশ না নেওয়ার কথা বললেও ভেতরে ভেতরে নিজেদের পছন্দের প্রার্থীকে মাঠে রাখতে মরিয়া। আমরা বিএনপির নির্বাচনে অংশগ্রহণকে স্বাগত জানাই। কিন্তু তাদের দ্বৈতনীতিকে ধিক্কার জানাই।

নানক বলেন, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। সুতরাং বৃহৎ এই দলে একাধিক যোগ্য প্রার্থীই নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবে। দিন শেষে দলের মনোনীত প্রার্থীর পক্ষেই সবাই একযোগে কাজ করে যাবে এটাই আওয়ামী লীগ।

বৃহস্পতিবার রাতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মী সভায় কথা বলেন জাহাঙ্গীর কবির নানক। ছবি: বাসস

সভায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিফুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102