বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

লকডাউন বিধি ভঙ্গের জরিমানার অর্থ ফেরত পাবেন জনগণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২৬৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: মহামারী করোনভাইরাস ঠেকাতে গতবছরের কঠোর লকডাউনটি অসাংবিধানিক ছিল বলে রায় দিয়েছে স্পেনের উচ্চ আদালত। নতুন এই রায়ের ফলে যারা লকডাউন বিধি ভঙ্গের দায়ে জরিমানা দিয়েছেন তারা তা ফেরত পাবেন।বুধবার আন্তর্জাতিক সংবাধমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

আদালত জানিয়েছে, জরিমানা ফেরত দেবার পর জনসাধারণ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরকারের বিরুদ্ধে এ বিষয়ে পাল্টা মামলা করতে পারবে না। গতবছরের ১৪ মার্চ, করোনার বিস্তার ঠেকাতে দেশটির সরকার দেশে জরুরি অবস্থা ঘোষণা করে কঠোর লকডাউন আরোপ করেছিল।২০২০ সালের সেসময় স্পেনে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা এতো বেড়ে যায় যে হাসপাতালগুলো রোগীতে ভরে যায়। এ পর্যন্ত দেশটিতে ৮১ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ প্রাণ হারিয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102