শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পণ্যবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

দুটি মালবাহী ট্রেন সান্টিং (লাইন পরিবর্তন) করার সময় লাইনচ্যুত হয়ে দুটি বগি উল্টে গেছে। এতে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টাও চলছে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার বলেন, ঘটনাটি একটু আগে জেনেছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ফেরদৌস হাসান বলেন, খালি ও ভর্তি কয়েকটি মালবাহী ট্রেন স্টেশনে থাকে। সেখান থেকে মালবাহী এই ট্রেনটি ঘুরিয়ে লাইন পরিবর্তন করা হচ্ছিল। এ সময় এর দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এখন দুই ঘণ্টার মধ্যে কোনো ট্রেন না থাকায় এই মুহূর্তে সমস্যা হচ্ছে না। তবে দ্রুত সরিয়ে ফেলতে না পারলে ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে। ট্রেনটি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102