মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

থাকতে হবে যেসব যোগ্যতা

১ হাজার এসআই নেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও পিআর শাখা জানায়, পদের সংখ্যা বৃদ্ধি ও শূন্য পদ সাপেক্ষে নিয়োগের সংখ্যা নির্ধারিত হবে। তবে আনুমানিক প্রায় এক হাজার এসআই নিয়োগ দেওয়া হতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী শনিবার ভোর থেকে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে চাকরির জন্য আবেদন করা যাবে। ওয়েবসাইটে লগ ইন করে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো শুরু করতে হবে।

পুলিশ সদর দপ্তর জানায়, নিয়োগ পরীক্ষায় আবেদনকারীর বয়সসীমা ১৯ থেকে ২৭ বছর এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। পাশাপাশি কম্পিউটার বিষয়ক দক্ষতা থাকতে হবে। এছাড়া প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

এবার পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি বেঁধে দেওয়া হয়েছে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102