শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

আয়ারল্যান্ড যুবলীগের উদৌগে

ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ইউ কে বিডি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৪০৫ এই পর্যন্ত দেখেছেন

ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আয়ারল্যান্ডের রাজধানী ডাব্লিনের সাউথ উইলিয়াম স্ট্রিটের একটি রেষ্টুরেন্টে যুবলীগের উদৌগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইমান আলী দিলদার হোসেন এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাব্লিন আওয়ামীলীগের সভাপতি মোঃ ফিরোজ হোসেন ও ডাব্লিন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অলক সরকার,আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মানিক, সাইফুর রহমান, ডাব্লিন আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুর রহমান বাবলু ও হাফিজুর রহমান লিংকন, ডাব্লিন আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক খন্দকার রিয়াজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোহাম্মদ খালেদ, সুমন রহমান ফরাজী, মোহাম্মদ হাবিব, শিশির ইসলাম, রায়হান, মোহাম্মদ লিপু ও সুমন প্রমুখ৷ কর্ক থেকে যুবলীগ নেতা নোমান চৌধুরী ভার্চুয়ালী যুক্ত হয়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে ইমান আলী দিলদার বলেন আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীযুবলীগ  এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ যুব সংগঠন হিসেবে ও মানবিক যুবলীগের সুখ্যাতি অর্জন করেছে।ঐতিহাসিক মুজিব নগর দিবসের ব্রত নিয়ে আয়ারল্যান্ড যুবলীগ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। বক্তাগণ যুবলীলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে আয়ারল্যান্ড যুবলীগের আগামীর পথচলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102