বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

সেন্সর পেল ‘পাঠান’ ১২ মে দেশে মুক্তি

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন

১২ মে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। বৃহস্পতিবার (৪ মে) বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেল শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার ছবি ‘পাঠান’।

এর আগে গত ২৫ জানুয়ারি মুক্তির পর থেকে ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশ রাজ ফিল্মস প্রযোজিত পাঠান। তখন থেকে ছবিটি নিয়ে বাংলাদেশের দর্শকরা প্রেক্ষাগৃহে দেখার জন্য মুখিয়ে ছিলেন। পাঠান চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছিলেন প্রেক্ষাগৃহ মালিকরাও।

বাংলাদেশে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

‘পাঠান’ বিশ্বব্যাপী মুক্তি পেলেও আসেনি বাংলাদেশে। হাজার কোটির ওপরে ব্যবসা করা ইয়াশ রাজ ফিল্মস প্রযোজিত এ ছবিটি এদেশের বড়পর্দায় মুক্তি দিতে জানুয়ারি থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। অবশেষে সেই চেষ্টার সাফল্য পেল। অনন্য মামুন বলেন, আজ সেন্সর ছাড়পত্র পেলাম। আগামী ১২ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পাঠান।

বাংলাদেশের সবগুলো প্রেক্ষাগৃহে শর্তসাপেক্ষে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয়া হয়েছে কিছুদিন আগে। এরই পরিপ্রেক্ষিতে শাহরুখ খান অভিনীত পাঠান মুক্তি পাচ্ছে দেশে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102