শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

ছাতকের কৈতক হাসপাতাল পরিদর্শনে সুনামগন্জের সিভিল সার্জন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩০৪ এই পর্যন্ত দেখেছেন

ছাতক সংবাদদাতা : গতকাল ছাতক উপজেলার কৈতক ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করে গেলেন  সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মোঃ শামস উদ্দিন। পরিদর্শনকালে হাসপাতালের পরিচ্ছন্নতা, পরিবেশ ও স্বাস্থ্যসেবার মান নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা সাচ্ছন্দ্যে দায়িত্ব পালনে করে যাচ্ছেন। হাসপাতালের ভালো পরিবেশের কারণে স্থানীয়রাও সন্তোষ প্রকাশ করেছেন। হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালে কর্মরত ডাক্তারদের করোনাকালীন এ সময়ে চিকিৎসাসেবা প্রদানে দ্রুততার সহিত কাজ করার পরামর্শ দেন সিভিল সার্জন। এসময় তিনি এক সপ্তাহ’র মধ্যে কৈতক হাসপাতালে কোভিড-১৯ নমুনা সংগ্রহ ও ভ্যাক্সিন প্রদান ইউনিট চালু করার আশ্বাস প্রদান করেন। হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডা. সাইদুল ইসলাম, ডা. নাজমুল ইসলাম, ডা. সুহেল আহমদ, ডা. মারুফ আহমদ, অফিস সহকারী সঞ্জয় কুমার দাস সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। কৈতক ২০ শয্যা হাসপাতালের আরএমও ডা. সাইদুল ইসলাম জানান, হাসপাতালের বর্তমান পরিবেশ ও চিকিৎসাসেবা সহ সকল কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102