শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব উপলক্ষে

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রফতানি কার্য্যক্রম ৩ দিন বন্ধ

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রফতানি কার্য্যক্রম ৩ দিন বন্ধ থাকবে।

৩ দিনের সরকারি ছুটি থাকায় দেশের একমাত্র স্থলবন্দর (বাংলাদেশ,ভারত,নেপাল ও ভূটান) বাংলাবান্ধা-ফুলবাড়ি বন্দর দিয়ে বৃহস্পতিবার ৪ মে সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে বাংলাবান্ধা স্থলবন্দরের  কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জনাগেছে । আগামী রবিবার (৭ মে) সকাল থেকে এ পথে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে বলে বন্দর সংশ্লিষ্টরা জানান।

ভারতের ফুলবাড়ি সিএন্ডএফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক জমির বাদশার স্বাক্ষরিত এক চিঠিতে বুদ্ধ পুর্নিমা উৎসব উপলক্ষে ভারতে সরকারী ছুটি থাকায় বন্দরের সব কাজকর্ম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাবান্ধা আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন জানান, পূর্নিমা উপলক্ষ্যে বৃহস্পতিবার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয়টি ভারতীয় সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন থেকে আমাদের আগেই জানিয়ে দিয়েছেন। তবে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টম ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক থাকার বিষয়টি জানিছেন তিনি।

উল্লেখ্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই দিনে বৌদ্ধধর্মাবলম্বীগণ স্নান করেন, শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্জ্বলিত করেন, ফুলের মালা দিয়ে মন্দিরগৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102