

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালি শাখার আহবায়ক কমিটি গঠন করার লক্ষ্যে ইতালির স্থানীয় একটি রেস্টুরেন্টে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রফিকুল ইসলাম সজীবের সভাপতিত্বে আমিনুল ইসলাম রাসেলের উপস্থাপনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বৃহত্তর সিলেট এবং চট্টগ্রামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত জামিল আহমদ, রফিকুল ইসলাম সজীব, আমিনুল ইসলাম রাসেল, ফয়েজ আহমদ, হেলাল আহমদ, রুহেল আহমেদ, লায়েছ আহমেদ, হাসান আহমদ, শাহিন আহমেদ, সাদ্দাম আহমদ রেজা, এমডি সেলিম, দিলদার হোসেন, মিলন মাহমুদ, রিয়াদ আহমদ, সাদিক আহমদ, ডাবলু মিয়া, মিজান আহমদ, মোঃ নাজিম আহমদ, জুবায়ের আহমদসহ ছিলেন সিলেট এবং চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উল্লেখ্য দীর্ঘদিন যাবত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর ব্যানারে মানবতার কল্যানে অসহায় গরীব, এতিম, পথ শিশুদের মানব দরদী ব্যক্তিদের সাহায্যে সহযোগিতা করে আসছে এবং (সিলেট-চট্টগ্রাম) দুই বিভাগের ঐতিহ্য, আঞ্চলিকতা, ভাষা, সংস্কৃতি, দেশ-বিদেশে প্রখ্যাত ব্যক্তিদের সম্মাননা ও সম্মান জানিয়ে আসছে।
সংগঠনের কার্য্যক্রম আরো বেগবান করতে প্রবাসে কমিটি গঠন করার উদৌগ গ্রহন করায় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।