

ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির গ্রেফতারের দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন স্ত্রী হাসিন জাহান। এর আগে কলকাতা হাইকোর্ট শামির বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছিল।
মঙ্গলবার হাসিন জাহান তার কৌঁসুলি দীপক প্রকাশ, নচিকেতা বাজপেয়ী এবং দিব্যাঙ্গনা মালিক বাজপেয়ীর মাধ্যমে কলকাতার হাইকোর্টের করা সেই আদেশ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন।
অভিযোগে হাসিন জাহান জানান, ভারতীয় ক্রিকেট বোর্ডের সফরের সময় (বিসিসিআই) শামি ‘অবৈধ-বৈবাহিক সম্পর্ক এবং যৌন কার্যকলাপে লিপ্ত ছিল।’ হাসিনের দাবি, তিনি যখন শামির সাথে তার এসব কার্যকলাপ নিয়ে আওয়াজ তুলেছিলেন তখন স্বামী ও তার পরিবারের সদস্যদের দ্বারা লাঞ্ছিত ও হয়রানির শিকার হয়েছেন তিনি। এছাড়া শামি নিয়মিত যৌতুক দাবি করতেন বলেও অভিযোগ তুলেছেন হাসিন।
চলতি মৌসুমে গুজরাট লায়ন্সের হয়ে খেলছেন শামি। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ ছিল গুজরাটের। ম্যাচে দুর্দান্ত বল করেছেন শামি। ৪ ওভারে মাত্র ১১ রান খরচায় নিয়েছেন চার উইকেট। যদিও তার দল হেরে যায় মাত্র ৫ রানে।
নিউজ/এম.এস.এম